মাদারীপুরের শিবচরে দূর্ঘটনা : বাস রাস্তা বন্ধ, আহত অন্তত ১০ যাত্রী
মাদারীপুরের শিবচরের মোল্লার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে উল্টে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী আনন্দ পরিবহনের একটি বাস উপজেলার মোল্লার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে যায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল জানান, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।
0 Comments